শামীম ওসমান লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে : রনি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 24, 2026
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পরে আমি ফতুল্লায় বেশ কিছু উন্নয়ন কাজ করেছি। অথচ এই কাজ করতে দীর্ঘ ১৭ বছর ধরে শামীম ওসমান তেরোশ কোটি টাকা লুটপাট করেছে। টাকা লুটে নিলেও তিনি কোন কাজ করেনি। ছয় হাজার কোটি টাকা নিয়ে তিনি নারায়ণগঞ্জকে সিঙ্গাপুর বানাতে চেয়েছিলেন। কিন্তু বাস্তবে তিনি কোন কাজ করেনি। তাহলে সেই টাকা কোথায় গেল? এসব টাকা লুটপাট করে তিনি বিদেশে পাচার করেছে। এ বিষয়ে দুদক তদন্ত করছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের মাসদাইর বেকারীর মোড় পতেঙ্গা মাঠ এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পরে আমি সামান্য টাকা খরচ করে ফতুল্লায় এ কাজ করেছি। এর ফলশ্রুতিতে গাবতলিতে এখন আর জলাবদ্ধতা সৃষ্টি হয়না, সেখানে ছিনতাই-চুরি- ডাকাতি হয়না। কাশীপুরের যে খালটি ময়লা ফেলে বন্ধ করে রাখা হয়েছিল। সেই খালটি পরিষ্কার করে সেটা সচল করেছি।
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফ্যামিলি কার্ড দেবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান আগামীতে দেশের প্রধানমন্ত্রী হলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেবেন। এতে নারীদের সংসার চালতে কোন সমস্যা হবে না। সংসার চালাতে নারীদের আর স্বামীর কাছে হাত পাততে হবে না। কারণ ফ্যামিলি কার্ডে দেওয়া টাকার মাধ্যমে তিনি খুব অনায়াসে সংসার চালাতে পারবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে অগ্রিম টাকা দেওয়া হবে। প্রতি মাসে সংসার চালানোর যে সমস্যা হয়, ফ্যামিলি স্মার্ট কার্ড থাকলে সে সমস্যা আর হবেনা।
ফ্যামিলি কার্ড দেওয়ার ফলে সমাজে অপারধ প্রবণতা কমে আসবে উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার ফলে পরিবারগুলোতে কোন অভাব অনটন অনেকাংশে লাঘব হবে। অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে। সে সমাজে কখনো কিশোর গ্যাং তৈরি হবে না, কেউ মাদক হাতে নেবে না। এছাড়া মা যদি সন্তানের প্রতি সুনজর রাখে সে সন্তান কখনো নষ্ট হতে পারেনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আলমগীর হোসেন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা এনায়েতনগর ইউনিয়ন বিএনপির নারী সম্পাদিকা অনিসা হুমাইরা প্রিয়া সহ প্রমুখ।
রাজনীতি বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :