পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 27, 2026
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিউটি পার্লারের কর্মী পরিচয়ে এক নারী প্রতারক অভিনব কৌশলে দুই গৃহবধূর প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে মাদানীনগর এলাকার সিটি টাওয়ার নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, সকালে এক নারী নিজেকে বিউটি পার্লারের কর্মী এবং একই ভবনের বাসিন্দা পরিচয় দিয়ে সুমাইয়া খানের বাসায় প্রবেশ করে। কথাবার্তার মাধ্যমে বিশ্বাস অর্জনের পর ওই নারী ফেসিয়াল করার প্রস্তাব দেয়। এ সময় পাশের ফ্ল্যাটের আরেক গৃহবধূ সেখানে উপস্থিত হলে তাকেও ফেসিয়াল করানোর কথা বলে।
অভিযোগ রয়েছে, ফেসিয়াল করার নামে দুই গৃহবধূকে চেয়ারে বসিয়ে কৌশলে চেতনানাশক জাতীয় কিছু ব্যবহার করে প্রতারক নারী। একপর্যায়ে তারা অসুস্থ ও ঝিমঝিম অনুভব করলে সুযোগ বুঝে তাদের শরীরে থাকা স্বর্ণালঙ্কার খুলে নিয়ে পালিয়ে যায়।
লুট হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে সুমাইয়া খানের গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, কানে থাকা ৪ আনা ওজনের দুটি স্বর্ণের দুল এবং তার প্রতিবেশীর ৫ আনা ওজনের দুটি স্বর্ণের দুল। ভুক্তভোগীদের দাবি, এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
ঘটনার পর সুমাইয়া খান সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জেসমিন সরকার বলেন, “ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল ও ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। প্রতারককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :