নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 31, 2026
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
বুধবার ২৭ মে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের তাৎপর্য তুলে ধরে জেলাবাসীর প্রতি আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, ত্যাগ, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। এই শুভক্ষণে আমি নারায়ণগঞ্জ জেলাবাসীকে জানাই শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি বলেন, ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন বার্তা বহন করে। হযরত ইব্রাহিম আ.-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত করেছে।
মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আরও বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প ও বাণিজ্য সমৃদ্ধ জেলা। এখানকার মানুষ পরিশ্রমী, শান্তিপ্রিয়, ধার্মিক ও মানবিক। ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই ঈদে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, যানজট নিরসন, পশুর হাটের নিরাপত্তা, বাজার মনিটরিং এবং শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে।
নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে জেলা পুলিশ সুপার বলেন, আসুন, ঈদের খুশি ভাগ করে নিই সবার সঙ্গে। কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখি। সড়কে শৃঙ্খলা মেনে চলি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি।
আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহ পাক যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন।
সবশেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক এবং জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
রাজনীতি বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :