জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : এমপি কালাম
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 16, 2026
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আপামর বাঙালি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন।স্বাধীনতা যুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান গনতান্ত্রিক রাজনীতিতে ঐক্যের প্রতীক হিসেবে আজও কোটি মানুষের শ্রদ্ধার আসন দখল করে আছেন।দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশব্যাপী কোটি কোটি মানুষ প্রিয় নেতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী স্বতঃস্ফূর্তভাবে পালন করার পাশাপাশি অত্যান্ত শ্রদ্ধার সাথে স্বরণ করছেন।তাই গনতান্ত্রিক রাজনীতির আলোকবর্তিকা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে।
রবিবার(৩১ মে) উপজেলার ধামগড় ১নং ওয়ার্ড আমৈর বটতলা সরকারি প্রাইমারি স্কুলের পাশে মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
৫নং ওয়ার্ডের হাবিবুর রহমান হাবিব মেম্বারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, সদস্য সচিব এডভোকেট আবু-আল ইউছুফ খান টিপু,উপজেলা বিএনপি নেতা এডভোকেট বিল্লাল হোসেন,আব্দুল হামিদ খান ভাসানী, আমজাদ হোসেন,আমির হামজা, মুন্নী আক্তার প্রমুখ।এছাড়া স্থানীয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে একটি গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠন করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সে লক্ষে সরকারের উন্নয়ন মূলক কাজে সর্বোচ্চ সহযোগিতা করা প্রত্যেক নেতাকর্মীর নৈতিক দায়িত্ব। একইসাথে দলের ভাবমূর্তি নস্ট করতে একটা গোষ্ঠি গোপনে ষরযন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়।
রাজনীতি বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :