নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন টিপু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 2, 2026
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, “আমরা নারায়ণগঞ্জবাসীকে একটি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত নারায়ণগঞ্জে রূপান্তর করতে চাই। নারায়ণগঞ্জে আগামী দিনে নির্বাচন ছাড়া আর কোনো কমিটি গঠন করা হবে না। আমরা কোনো গডফাদারের মতো আচরণ করতে চাই না।”
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শহরের হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজেকে হোসিয়ারি ব্যবসায়ী পরিবারের সন্তান উল্লেখ করে তিনি বলেন, তার বাবা পাকিস্তান আমলে হোসিয়ারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্বাধীনতার আগে উকিলপাড়ার মুকুল টেক্সটাইল নারায়ণগঞ্জের ব্যবসায়িক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ ছিল।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেই আজ বিকেএমইএ প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র পরিচালনার সময় তিনি কোনো লোভ-লালসার মধ্যে না থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে টিপু বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অনিশ্চয়তার মধ্যে জিয়াউর রহমান নিজের জীবন ঝুঁকিতে রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, নারায়ণগঞ্জে অতীতে গডফাদার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে ব্যবসায়ী সংগঠনগুলোতে নির্বাচন হতে দেওয়া হয়নি। তিনি দাবি করেন, ভবিষ্যতে এসব অবস্থা আর থাকবে না।
শহরের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং উকিলপাড়া ও নয়ামাটি রোড সম্প্রসারণ এখন সময়ের দাবি। অগ্নিনিরাপত্তা ও যান চলাচলের সুবিধার জন্য এসব উদ্যোগ জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দলের কোনো নেতা অপকর্মে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না—এমন নির্দেশনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন।
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা ও বিসিবি পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুস সবুর খান সেন্টু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
রাজনীতি বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :