আধুনিক লাশ গোসলের ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ডের উদ্যোগ গ্রহণে মামুন মাহমুদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 13, 2026
নারায়ণগঞ্জে নাগরিক সেবাকে আরও মানবিক ও গতিশীল করতে আধুনিক ‘লাশ গোসলের ঘর’ ও ‘অ্যাম্বুলেন্স রাখার স্থান’ নির্মাণের উদ্যোগ নিয়েছেন জেলা পরিষদের প্রশাসক।বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা এলজিডি ভবনের বিপরীতে প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এসময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ বলেন, সাধারণ মানুষ যেন জরুরি মুহূর্তে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা নিতে পারে এবং মরদেহের শেষকৃত্যের প্রক্রিয়া যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে সম্পন্ন করা যায়-সেই লক্ষ্যেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের স্থাপনা নির্মিত হলে জনদুর্ভোগ অনেকাংশে কমবে বলে প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, “মানুষের জীবনের শেষ যাত্রাটুকুও যেন মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়, সেই চিন্তা থেকেই আমরা আধুনিক লাশ গোসলের ঘর নির্মাণ করছি। পাশাপাশি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড থাকলে রোগী পরিবহন আরও সহজ হবে। জনকল্যাণই জেলা পরিষদের মূল লক্ষ্য। এই উন্নয়ন ও মানবিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
জেলা পরিষদ সূত্রে জানা যায়, সকল ধর্মের মরদেহ রাখা যাবে। এছাড়া বিনা খরচে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হবে।
এ সময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন ও আব্দুল্লাহ আল নোমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
রাজনীতি বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :