সাহেদের শেল্টারে চলে মৌমিতা বাস, আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ : টিপু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 2, 2026
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, মৌমিতা বাসের বিষয়ে আমি কিছুই জানতাম না। পরে খোঁজ নিয়ে জানতে পারি মৌমিতা বাসের ম্যানেজার আমার বিষয়টি অস্বীকার করেছে। তার মানে হচ্ছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট।
শনিবার (২০ জুন) মৌমিতা বাসে চাঁদাবাজি ও বাধা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।
যুবদল নেতা সাহেদ শেল্টার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘মৌমিতা বাস কোম্পানির বৈধ কোন কাগজপত্র নেই। এ বিষয়ে আমি ইতোমধ্যে আইনশৃঙ্খলা মিটিংয়ে একবার কথা উঠিয়েছি। তবে যুবদল নেতা সাহেদ (মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ) শেল্টার দিয়ে এটা চালিয়ে আসছে। আর কালা হচ্ছে সাহেদের ক্যাশিয়ার যে বিগত সময়ে আজমেরী ওসমানের ক্যাশিয়ার ছিল। এই ক্যাশিয়ার কালার সাথে আজমেরী ওসমানের এখনো যোগাযোগ আছে। তারা মালিক সমিতি ও বিভিন্ন লোকের নাম বিক্রি করে মৌমিতা বাস থেকে টাকা নিয়ে খেয়ে ফেলে। এদিকে এ কথা শুনে এলাকার বিভিন্ন লোকজন মৌমিতা বাসের লোকজনদের জিজ্ঞাসা করে ও এ বিষয়ে জানতে চায়।
ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, চাঁদা দাবি করলে প্রতিষ্ঠানের ডিজিএম আমাকে চিনতো। কিন্তু সে তো আমাকে চিনেনা। এতেই বুঝা যায় আজমেরী ওসমানের নির্দেশে কালা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
যুবদল নেতা সাহেদ ও কালা প্রসঙ্গে তিনি বলেন, তাদের সাথে দোসরদের ও গডফাদারদের যোগাযোগ আছে এবং তারা যে কোনভাবে সুবিধা পাচ্ছে- তা না হলে কেন এমনটা করবে। আর কালা হচ্ছে আজমেরী ওসমানের ক্যাশিয়ার- তাহালে তাকে যুবদল নেতা সাহেদ কেন সাথে রাখবে। সুতরাং সাহেদেরও বিচার হওয়া উচিত। আর কালার বিচার তো হবেই।
ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওসমানদের দোসররা বিভিন্ন মাধ্যমে ঘাপটি মেরে আছে। যেহেতু তারা আমার কণ্ঠ রোধ করতে পারছেনা। একারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
প্রসঙ্গত, গাজীপুরের চন্দ্রা-নারায়ণগঞ্জ রূটে চলাচলকারী মৌমিতা পরিবহনের বাসে চাঁদাবাজি ও বাধা দেওয়ার অভিযোগ উঠে এই মহানগর বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে। এরপর থেকে নানা আলোচনা শুরু হয়।
রাজনীতি বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :