নারায়ণগঞ্জে গডফাদার তৈরি হতে দেওয়া হবে না : মামুন মাহমুদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 16, 2025
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, "নারায়ণগঞ্জে কোনো গডফাদার তৈরি হতে দেওয়া হবে না। সন্ত্রাসী রাজনীতির দিন শেষ। নারায়ণগঞ্জকে নতুন রূপে সাজাতে হবে। সাত ও পাঁচ হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে যে নারায়ণগঞ্জকে কলঙ্কিত করা হয়েছে, সেই নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করতে হবে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গোদনাইলে আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, "তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন শুরু হয়েছে। স্বাধীনতার যে সূর্য কব্জা করে রাখা হয়েছিল, তা আবার উদিত হয়েছে। বহু আত্মত্যাগ ও সংগ্রামের পর সেই সূর্য আমাদের আলো দিচ্ছে।"
তিনি আরও বলেন, "খেলা হবে বলে যারা ভয় দেখাত, তারা আসলে খেলার ময়দানে নামার সাহস পায়নি। বরং পালিয়ে গেছে।"
মামুন মাহমুদ অভিযোগ করেন, সরকার নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি রাজস্ব পেলেও সে হারে উন্নয়ন হয়নি। স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে যারা এমপি-মন্ত্রী হয়েছেন, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
তিনি বলেন, "জনগণের সেবক না হয়ে যদি জনপ্রতিনিধিরা জনগণের আতঙ্কের কারণ হয়, তাহলে সেই জনপ্রতিনিধিদের বর্জন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, যিনি সৎ, নিষ্ঠাবান ও জনগণের পাশে থাকবেন। চাঁদাবাজি, ভূমিদস্যুতা বা জনগণের ওপর জুলুম করবেন না।"
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. শামসুদ্দিন শেখ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুম প্রধান, নজরুল ইসলাম বাবুল, রিয়াজুল ইসলাম রিয়াজ, মোসলেহা কামাল, আক্তারুজ্জামান মৃধা, সিফাতুর রহমান রাজু সহ প্রমুখ।
রাজনীতি বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :