নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করুন : আজাদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 26, 2025
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বর্তমান উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই, "তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলন না করতেন, তাহলে আজকে আপনারা এ অবস্থানে বসতে পারতেন না। আপনাদের উচিত সেই কৃতজ্ঞতাবোধ রাখা।"
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আজাদ বলেন, "১৭ বছর ধরে যে গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে, সে আন্দোলনের রূপকার ছিলেন তারেক রহমান। সেই আন্দোলনের ফলাফল আজ আপনারা ভোগ করছেন। আমাদের ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনই আজকে এই স্বাধীনতা এনে দিয়েছে।"
তিনি আরও বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলন শুধু কয়েক মাসের আন্দোলন ছিল না। এটি আমাদের ১৭ বছরের আন্দোলনের একটি অংশ ছিল, যার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি।"
আজাদ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, "নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। দেশের জনগণ গণতান্ত্রিক নির্বাচন চায়, আর মুক্তিকামী জনগণ তারিখ জানতে চায়। আপনাদের সম্মান থাকতে থাকতে নির্বাচন আয়োজন করুন।"
তিনি আরও বলেন, "১৭ বছরের আন্দোলন ভুলে গেলে চলবে না। বিএনপির আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। সত্য কখনও মরে না, মিথ্যাচার ভুলে সত্যকে স্বীকার করুন, অন্যথায় হাসিনার মতো নেতাদের অবস্থা আবারও ফিরে আসবে।"
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব এর সার্বিক তত্ত্বাবধানে এবং আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম (বিডিআর), আতাউর প্রধান, সেলিম হোসেন দিপু, মোতালিব হোসেন, সাদিকুর রহমান সেন্টু, আব্দুর রহিম সহ আরও অনেক নেতৃবৃন্দ।

রাজনীতি বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :