নারায়ণগঞ্জে কোন গডফাদার চাঁদাবাজের ঠাই হবেনা : মোমিন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 2, 2025
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) বিকেলে খানপুর হাসপাতালের সামনে এ মিছিল বের করেন। পরে শহরের চাষাঢ়া হয়ে মিশন পাড়া মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন বলেন, গত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের কে গডফাদার বাহিনি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল, জুলাই অভ্যুত্থানের পরে কাউকে আর সে সুযোগ দেয়া হবেনা, আর কোন চাঁদাবাজ ও গডফাদারদের ঠাই নারায়ণগঞ্জ সহ এই নতুন বাংলাদেশে হবেনা। আগামী ৭ তারিখ ফেডারেশনের প্রধান উপদেষ্টার আগমন কে সাফল্যমণ্ডিত করার জন্য শ্রমিক-জনতা সহ সকলকে উদাত্ত আহবান জানান তিনি।
ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি সোলাইমান হোসাইন মুন্না এর সঞ্চালনায় নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সাধারন সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা সভাপতি মোশাররফ হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা সভাপতি ইকবাল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফায়সুল, মোশাররফ হোসাইন, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, খোরশেদ আলম রবিন, নির্বাহী সদস্য এরশাদ খান সহ বিভিন্ন থানা সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ সময় বিপুল সংখ্যক নেতা কর্মী লিফলেট বিতরণ ও মিছিলে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ওসমানী পৌর স্টেডিয়ামে আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী জামায়াতের বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মী বক্তব্য রাখবেন।
রাজনীতি বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :