আন্দোলনে সবচেয়ে বেশি নিহত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা : আজাদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 27, 2025
বিএনপির নির্বাহী কমিটির (ঢাকা বিভাগ) সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন এরা কারা, এখানে কি ছাত্রদল ছিল না? সেই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকায় ছিলো ছাত্রদল। কারণ ছাত্রদল হল বিএনপির ভ্যানগার্ড। ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছে বিএনপি নেতাকর্মীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ৩৯নং সাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বিগত এই ১৭টি বছর এদেশে আন্দোলন সংগ্রাম হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হল তারই একটি পার্ট। আন্দোলনের মাধ্যমে আমরা রেজাল্টটি আমাদের ঘরে আনতে পেরেছি। কিন্তু আন্দোলনটি কিন্তু ১৭ বছর ধরেই চলছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজাদ বলেন, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্রদেরকে অতীত ও বর্তমান সম্পর্কে জানতে হবে। দেশের সঠিক ইতিহাস জানতে হবে। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঠিক ইতিহাসটিকে মুছে দিতে চেয়েছিল। তারা কি পেরেছে, পারেনি। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জিয়াউর পরিবার মানুষের মনে প্রানে রয়েছে। যতই চেষ্টা করেছিলে কিন্তু তা মুছে ফেলতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে স্বাধীনতার ঘোষণা দিয়ে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছে। আর খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তারেক রহমান।
সাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যানের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দুল, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুইয়া সহ প্রমুখ।
বক্তব্য শেষে নজরুল ইসলাম আজাদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রাজনীতি বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :