ফ্যাসিস্ট ও ডেভিলের প্রেতাত্মারা এখনো রয়েছে : টিপু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 6, 2025
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এ দেশ থেকে ফ্যাসিস্ট ও ডেভিল চলে গিয়েছে। কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো রয়েছে। তাই আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা স্নান উৎসব পালন করার সময় সবাই চোখ-কান সজাগ রাখবেন। কারণ ডেভিলের কাজ ডেভিলগিরি করা, ফ্যাসিস্ট এর কাজ ফ্যাসিস্ট গিরি করা। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বন্দর উপজেলার তীর্থ স্থান লাঙ্গলবন্দে স্নান উৎসব ২০২৫ উপলক্ষে এক সভায় অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দল সনাতনদের পাশে থাকুক বা না থাকুক, কিন্তু বিএনপি আপনাদের পাশে থাকবে। গত ৫ আগস্টের পর নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের প্রতিটা বাড়ি, মন্দির সহ ব্যবসা প্রতিষ্ঠান পাহাড়া দিয়েছি। যতদিন বাংলাদেশ থাকবে বিএনপি এভাবে আপনাদের পাশে আছে এবং থাকবে।
তিনি বলেন, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের স্নানোৎসবের এই আয়োজন সুন্দর ও সফল হওয়ার জন্য আমাদের দলের নেতাকর্মীরা প্রথম থেকে কাজ করে যাচ্ছে। আপনাদের এই আয়োজন সফল হোক সেই কামনা করছি।
এ সময় আরও উপস্থিত ছিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সহ প্রমুখ।
পরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দে স্নান উৎসব সুষ্ঠ ও সুন্দর ভাবে উদযাপনের জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে নিরাপত্তা ক্যাম্প উদ্বোধন করা হয়।
রাজনীতি বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :