আড়াইহাজারে স্বামীর সাথে সংসার করার দাবিতে স্ত্রীর অনশন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 22, 2025
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর সাথে সংসার করার দাবিতে অনশন করছেন প্রথম স্ত্রী সোনিয়া আক্তার (১৯)। মঙ্গলবার (৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত আড়াইহাজারের ভাটি গোবিন্দী এলাকায় ইমন মিয়ার বাড়িতে অনশনের ঘটনা ঘটে।
অনশনে বসা সোনিয়া আক্তার আড়াইহাজারের ভাটি গোবিন্দী গ্রামের ইমন মিয়ার প্রথম স্ত্রী ও সোনারগাঁ উপজেলার রাউথগাঁও গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। ইমন মিয়া (২৫) ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
জানা যায়, গত ২৪ অক্টোবর নোটারি পাবলিকের মাধ্যমে সোনিয়া আক্তার (১৯) কে বিয়ে করেন ইমন মিয়া। বিয়ের পর তারা কিছুদিন ঢাকায় ভাড়া বাসায় বসবাস করেন। পরবর্তীতে ইমন মিয়া সোনিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং তাকে নিয়ে সংসার করতে অনিহা প্রকাশ করে। এদিকে ইমন মিয়া সোনিয়াকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এ খবর জানতে পেরে সোনিয়া তার স্বামীর সাথে বার বার যোগাযোগ করে ব্যর্থ হয়। এরই প্রেক্ষিতে বুধবার সকাল ১১ টা থেকে সোনিয়া তার মাকে নিয়ে স্বামী ইমন মিয়ার বাড়ির সামনে অনশনে বসেন। স্বামীর সাথে সংসার করার দাবিতে তিনি অনশন করেন। বিকাল পর্যন্ত চলে এই অনশন।
অনশনে বসা সোনিয়া আক্তার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ইমনের সাথে। এরপর থেকে কলেজে যাওয়ার পথে সে আমাকে বিরক্ত করতো। ইমন বিয়ে করার প্রস্তাব দেয়। এতে আমি তার অভিভাবককে নিয়ে আসতে বলি। কিন্তু তার পরিবারের লোকজন রাজি ছিলনা। পরে সে আমাকে নানাভাবে ম্যানেজ করে অন্যত্র নিয়ে বিয়ে করে। সেখানে আমরা কিছুদিন সংসার করি। এরপর সেখানে থেকে চলে এসে ইমন দ্বিতীয় বিয়ে করে।
তিনি আরও বলেন, দ্বিতীয় বিয়ের কথা ইমন বার বার অস্বীকার করে আসছে। পরে খোঁজখবর নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে গেলে তারা আমাকে মারধর করে বের করে দেয়। এতে বাধ্য হয়ে স্বামীর সাথে সংসার করার দাবিতে আজ অনশনে বসেছি। এখন তারা বিভিন্ন লোকের মাধ্যমে টাকা দিয়ে আমাকে ম্যানেজ করার চেষ্টা করছে। তবে আমি টাকা চাই না, আমি স্বামীর সাথে সংসার করতে চাই।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, অনশনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারী নিজেকে প্রথম স্ত্রী দাবি করছে। সে সংসার করা দাবি নিয়ে অনশনে বসে। পরে তারা দুই পক্ষের অভিভাবকরা বসে বিষয়টি মিমাংসা করবে বলে আমাদের জানায়। তবে আমরা থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। এখন তারা পারিবারিকভাবে সমস্যা সমাধান করলে ভালো। অন্যথায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :