শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 2, 2026
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগী সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন,
“এই যে আন্দোলন করে দেখেন অনেকে উসকানি দিচ্ছে। আপনারা তো সবাই মিলে এই সরকারের পার্ট, আপনারা ভোট দিয়েছেন, সরকার গঠন করেছেন। আপনাদের সকলের শ্রমের বিনিময়েই কিন্তু এই সরকার হয়েছে। তো আপনাদের এই আন্দোলন করার দরকার নেই তো, আপনারা তো আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। এই যে এখানে আমরা সবাই আসছি, আমরা তো আপনাদের সাথেই আছি।”
সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
উসকানিদাতাদের শনাক্ত করতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, “যারা উসকানি দিচ্ছে, বিভিন্ন ফুটেজগুলো দেখার সুযোগ আছে কারা পিছন থেকে উসকানি দিচ্ছে। আপনারা কেন উসকানির শিকার হবেন? আপনাদের প্রত্যেকের বিবেক-বুদ্ধি আছে, আপনাদের নিজেদের চিন্তাধারা আছে, দেশটা তো আপনাদের-আমাদের সবার, আপনাদের সবার কিন্তু বাংলাদেশ। আপনারা সবাই মিলে শান্ত থাকেন সুশৃঙ্খল থাকেন।”
শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের প্রতি যথেষ্ট কাইন্ড। প্রধানমন্ত্রী শ্রমিকদের কল্যাণে আন্তরিক। শ্রমিকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বার্থও বিবেচনায় নিয়ে সরকার কাজ করছে। কিভাবে আমাদের দেশের শ্রমিক ভালো থাকবে, ব্যবসা-প্রতিষ্ঠানও ভালো চলবে, সবার জন্য কিন্তু তিনি সহায়ক। আপনারা মজুরি কমিশন অলরেডি গঠন করেছেন, আপনাদের সবাইকে নিয়ে আলোচনার বোর্ডে আপনাদের লোকজনও থাকবে। আলোচনার মাধ্যমে যেটা ভালো হবে সেটা সমাধান হবে।”
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী ও শিক্ষার্থীরা।
বক্স ২ বিভাগের আরো খবর
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
আইনজীবী স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে
-
শ্রমিক আন্দোলনে নাশকতার ইন্ধন খতিয়ে দেখা হচ্ছে: এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
আজমেরী ওসমানের সহযোগী আক্তার আটক
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
আপনার মতামত লিখুন :