৫শ টাকা নিয়ে ভুল লোককে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে : সেলিম প্রধান
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 7, 2025
জাপানা-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন,
রূপগঞ্জবাসীকে আমি একটা কথা বলি। আগামীতে নির্বাচনের সময়ে কোন দল ভোট চাইতে আসলে টাকা যা দিবে সব রেখে দিবেন। কিন্তু ভোট দেওয়ার সময় এবার ভুল করবেন না। ৫শ টাকা নিয়ে ভুল লোককে ভোট দেওয়ার কারণে দেশ ও জাতি ধ্বংস হয়ে যায়। কিছু লোকের ভুলের কারণে পুরো দেশের ২০ কোটি মানুষ ভুক্তভোগী হই। ফলে আপনারা টাকা নিলেও ভোট দেবেন সৎ লোককে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালত থেকে বের হয়ে তিনি গণমাধ্যমে এ কথা বলেন।
তিনি বলেন, রূপগঞ্জবাসীর কপাল খারাপ। এক গাজী রূপগঞ্জকে যেভাবে ধ্বংস করে গেছে। এই ৫ আগস্টের পরে ভেবেছি পুলিশ-প্রশাসন আগের তুলনায় ভালো হবে। কিন্তু কিছু হয়নি। তারা আগের চেয়েও খারাপ হয়েছে। বাংলাদেশে যে কোন জায়গা থেকে অবৈধ অস্ত্র সবচেয়ে বেশি আছে রূপগঞ্জে। দেশের যে কোন উপজেলা থেকে সন্ত্রাসী বেশি আছে রূপগঞ্জে। আগের তুলনায় এর সংখ্যা আরও কয়েকগুণ বেড়ে গেছে। দেশটা কি এ কারণে আপনারা স্বাধীন করেছেন।
তিনি আরও বলেন, রূপগঞ্জে বিগত ১৬ বছরে কেউ কোন কথা বলতে পারছে। একমাত্র আমি কথা বলেছি। আর এখন নেতার অভাব নাই। কথায় কথায় বলে আমি বড় দল। আমি তাদের বলি, বড় দলকে তো আপনারা ডুবাইতাছেন। যেই মানুষের নিয়ত খারাপ। এ দেশে যে মানুষের নেতাগীরী শুরু হয় চুরি-ডাকাতি দিয়ে, তাহলে দেশ আর জাতি কি পাবে। রাজনীতিক ব্যক্তিরা রাজনীতি করে বলে মনে কইরেন না দেশটা শুধু আপনার। এ দেশের প্রতিটা নাগরিক দেশের মালিক।
তিনি আরও বলেন, ‘রূপগঞ্জ থানায় আমার নামে ৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা দিয়েছে। অথচ ওই জায়গার মালিক আমি। আমি নাকি আমার জায়গায় চাঁদাবাজি করি। এ কথা বলতেও আমার লজ্জা লাগে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :