শীতলক্ষ্যা নদীতে মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় আসামিরা ২ দিনের রিমান্ডে
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 20, 2025
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে মাথাবিহীন যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতরা হলেন—সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে গোলজার হোসেন (৩৯) এবং মো. মোসলে উদ্দিনের ছেলে মো. মোজাম্মেল হোসেন (৩২)। রোববার (৩১ আগস্ট) গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুর মহসিন দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
পিবিআই জানায়, গত ২৭ আগস্ট (বুধবার) দুপুরে বন্দর থানার কুড়িঁপাড়া স্কুল মাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে ভেসে ওঠে মাথাবিহীন এক অজ্ঞাত যুবকের লাশ। খবর পেয়ে কাঁচপুর নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পরদিন ২৮ আগস্ট সকালে পিবিআই টিম ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করে। তিনি সোনারগাঁয়ের কাঁচপুর মধ্যপাড়ার মো. চাঁন মিয়ার ছেলে হাবিবুর (২৮)। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে শনাক্ত করে পিবিআই। পরে ৩০ আগস্ট রাত ৮টার দিকে কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, নিহত হাবিবুর গত ২৫ আগস্ট রাত ১১টার পর থেকে নিখোঁজ ছিলেন। তার হত্যার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :