ফতুল্লায় শাহ আলমের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 20, 2025
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এনায়েতনগর ইউনিয়নের ইউনাইটেড ক্লাবে এ ক্যাম্প শুরু হয়।
ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে ও আফিয়া জালাল ফাউন্ডেশন এবং জাননাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়ক আরাফাত ইসলাম জিতু জানান, স্ত্রী রোগ, মেডিসিন, ক্যান্সার, চর্মরোগসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ক্যাম্পে। দুই শিফটে ১৮ জন চিকিৎসক রোগীদের সেবা প্রদান করবেন সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রত্যেক রোগীকে চিকিৎসা পত্র দেয়ার পাশাপাশি কিছু ওষধ ফ্রি প্রদান করছি। আর যদি কোন রোগীর পরীক্ষার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আফিয়া জালাল ডায়াগনস্টিক সেন্টারে ৫০ শতাংশ কমে পরীক্ষা করাতে পারবেন এবং রিপোর্ট বিনামূল্যে দেখাতে পারবেন।
মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এই মেডিকেল ক্যাম্প করা হবে। সমাজের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে থেকে তাদের সেবা করাই আমার লক্ষ্য। এর আগে আমি আমাদের ৫ আগস্ট ফ্যাসিবাদ মুক্ত দিবস ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম এ আকবর, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিপন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শাহজাহান আলী, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মোহাম্মদ শাহ আলম বাংলাদেশে একাধারে একজন সম্মানিত শিল্পপতি এবং জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে সুপরিচিত, যার চার দশকেরও বেশি সময় ধরে শিল্প, সমাজ ও জাতীয় রাজনীতিতে অবদান রয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :