সিদ্ধিরগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 20, 2025
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিমেন্ট কারখানার গাড়িতে ঢিল মারায় অভিযোগে সাজ্জাদ হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে আদমজী এলাকায় ক্রাউন সিমেন্টের রেডিমিক্স কংক্রিট কারখানার ভেতরে তাকে আটকে রেখে তাকে মারধর করা হয়।
নিহত সাজ্জাদ হোসেন আদমজীর নয়াপাড়া এলাকার মুরগি বিক্রেতা কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক একজন মানসিক ভারসাম্যহীন। সে প্রতিদিন রাতে আইলপাড়া এলাকায় হাঁটাচলা করে থাকতো। পূর্বের ন্যায় ওই রাতেও আইলাপাড়ার কাটপট্টি এলাকার 'ক্রাউন সিমেন্ট' ফ্যাক্টিরির সামনে গিয়ে কোম্পানিটির একটি গাড়িতে ঢিল ছুড়লে তাকে আটকে বেধড়ক মারধর করে ফ্যাক্টরির কর্মকর্তারা। পরবর্তীতে অতিরিক্ত মারধরের ফলে সাজ্জাদ মৃত্যুবরণ করে।
এদিকে অমানবিকভাবে সাজ্জাদকে হত্যা করায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে 'ক্রাউন সিমেন্ট' ফ্যাক্টরিতে ভাঙচুর চালিয়েছে। পরবর্তীতে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুদ্ধ জনতা পুলিশের উপরও হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে অমানবিকভাবে সাজ্জাদকে হত্যা করায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে 'ক্রাউন সিমেন্ট' ফ্যাক্টরিতে ভাঙচুর চালিয়েছে। পরবর্তীতে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুদ্ধ জনতা পুলিশের উপরও হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের মামা ও চা দোকানি আল আমিন বলেন, “ওরে নাকি ছিনতাইকারী বলে কারখানার ভেতরে নিয়ে পিটাইছে। কিন্তু এলাকার সবাই জানে যে, ও পাগল কিসিমের মানুষ। ওরে ঘরে বেঁধে রাখা যায় না, ও নিজে নিজে ঘরে বেড়ায়। সেই পোলাডারে মাইরা ফেললো”
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, “রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ক্রাউন সিমেন্টের একটি গাড়িতে ঢিল মারে। এতে গাড়ির গ্লাস ভেঙে গেলে ড্রাইভার, হেলপার, রাতের শিফটের কারখানায় কর্মরত লোকজন ধরে কারখানার ভেতর নিয়ে আসে এবং রাতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে সকাল সাড়ে ছয়টার দিকে সে মারা যায়।সিমেন্ট কারখানার লোকজনই সকালে সাজ্জাদকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ছিনতাইয়ের কোনো বিষয় আমরা পাইনি। এটি একটি হত্যাকাণ্ড, আমরা সেভাবেই তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে সন্ধিগ্ধ সিমেন্ট কারখানার গাড়ি চালক, তার সহযোগী, নিরাপত্তাকর্মীসহ ১০ জনকে আটক করেছি। এ ঘটনায় মামলা হবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :