সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 21, 2025
সোনারগাঁয়ে বোনের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে ইসরাত জাহান রুবাইয়া (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার সময়ে উপজেলার পৌরসভায় ভিকটিমের বাড়ির পাশে বিলে এ ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান পৌরসভার দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে। সে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ইসরাত জাহান তার বড় বোন ইভার সঙ্গে বিলের পানিতে সাঁতার শিখতে যায়। সাঁতার শেখার একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর বিকেল পৌনে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।
নিহতের বোন ইভা আক্তার বলেন, ‘আমার বোনের প্রশাসনিক কর্মকর্তা হওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিটি স্তরে অভিজ্ঞ হওয়া জন্য চেষ্টা করতো সে। আজ সাঁতার শেখার জন্য চেষ্টা করছিল। সাঁতার শেখাকালীন তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়।’
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে শিক্ষার্থী নিহতের ঘটনা শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।

নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :