শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 19, 2026
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ফেরি থেকে একটি প্রাইভেটকার পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ডুবে যাওয়া গাড়িটি উদ্ধার করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নবীগঞ্জ-হাজিগঞ্জ ফেরিঘাটের নবীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে নবীগঞ্জ-হাজিগঞ্জ ফেরি ঘাটের শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে প্রাইভেট কারটি নদী পারাপার হওয়ার জন্য ফেরিতে উঠে। এ সময় গাড়িটি বেক গিয়ার দিয়ে পেছনে নিয়ে পার্কিং করতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে যায়। এ সময় আশেপাশের নৌকার মাঝিরা গাড়ির সামনে নৌকা নিয়ে যায়। সে সময় গাড়ির চালক দরজা খুলে বের হয়ে আসে। পরে তাকে নৌকার মাঝিরা তীরে পৌঁছে দেয়। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ডুবে যাওয়া গাড়িটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে হাজিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, বিকেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি থেকে নদীতে পড়ে যায়। এ সময় গাড়িতে চালক জাকির ছিল। পরে আশেপাশে নৌকার মাঝিরা এগিয়ে গেলে গাড়ির চালক গাড়ি থেকে বেরিয়ে আসে। তাকে উদ্ধার করে তীরে পৌছে দেয় নৌকার মাঝিরা। পরে খবর পেয়ে ডুবে যাওয়া গাড়িটি উদ্ধারে আমরা কাজ শুরু করি। গাড়িটি উদ্ধার করে তীরে আনা হয়।
তিনি আরও বলেন, গাড়িতে চালক সহ তিনজন ছিলেন। গাড়িটি ফেরিতে পৌঁছানোর সাথে সাথে গাড়িতে থাকা দুজন যাত্রী ফেরিতে নেমে যায়। ফলে তারা দুর্ঘটনার শিকার হয়নি।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :