চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 27, 2026
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ এলাকায় নিজের ক্রয় করা জমিতে ড্রেন নির্মাণ করতে না পেরে ভোগান্তি পোহাচ্ছেন সৌদি প্রবাসী তাজুল ইসলাম ও পরিবারের সদস্যরা। অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্রের দাবি করা ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সিটি করপোরেশনের অনুমোদন থাকা সত্ত্বেও তাকে ড্রেন নির্মাণে বাধা দেওয়া হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই পরিবার নিয়ে পানিবন্দি হয়ে পড়ছেন তিনি।
ভুক্তভোগী তাজুল ইসলাম মৃত নান্নু মিয়ার ছেলে। তিনি জানান, ২০১৬ সালে একই এলাকার ফখরুল ইসলাম মামুনের কাছ থেকে জমি কিনে সেখানে চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেন। সম্প্রতি বাড়ির পানি নিষ্কাশনের সুবিধার্থে ওই রাস্তায় পাইপ বসিয়ে ড্রেন নির্মাণের উদ্যোগ নিলে জমির বিক্রেতা মামুন ও তার সহযোগী শাহীনসহ ৪-৫ জন এতে বাধা দেয়। এ সময় ড্রেন নির্মাণ করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ড্রেন নির্মাণ করতে না পারায় বৃষ্টির পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি নোংরা ও পচা পানিতে তলিয়ে যায়। এতে পরিবার নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি দুর্গন্ধযুক্ত পানির কারণে এলাকায় রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
তিনি আরও জানান, গত ৪ মে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা কোনো সিদ্ধান্ত মেনে নেননি। পরে বাধ্য হয়ে বন্দর থানা-এ লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
প্রবাসী তাজুল ইসলামের অভিযোগ, থানায় অভিযোগ করার পরও অভিযুক্তরা প্রকাশ্যে দাপট দেখিয়ে যাচ্ছে। এমনকি তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে আদালতে একটি মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে। একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশে এসে এ ধরনের চাঁদাবাজি ও হয়রানির শিকার হওয়ায় তিনি চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ফখরুল ইসলাম মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :