ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 27, 2026
নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়েকটি কোরবানির পশুর হাটে নির্ধারিত হাসিলের চেয়েও অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। হাসিলের বাইরেও গরু ওঠানো-নামানোর জন্যও বেপারী ও ক্রেতাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে হাটের ইজারাদারদের বিরুদ্ধে। এতে হাটগুলোর ইজারা দেওয়া সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরাসরি ক্রেতা ও বেপারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
যদিও প্রশাসন বলছে, এ বিষয়ে তারা অভিযান চালাবেন এবং অভিযুক্ত ইজারাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ওরিয়ন পাওয়ার-প্ল্যান্ট সংলগ্ন মামুন সাহেবের নিজস্ব বালুর মাঠের ইজারাদার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, গোগনগর ইউনিয়নের আওয়ালের গুদারাঘাট সংলগ্ন খালি জায়গার ইজারাদার লিটন মিয়া এবং ডিক্রিরচর খেয়াঘাট সংলগ্ন বালুর মাঠের ইজারাদার আব্দুর রহমান হাটগুলোতে নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত টাকা আদায় করছেন। নিয়ম অনুযায়ী বিক্রিত পশুর দামের বিপরীতে ৫ শতাংশ হাসিল আদায়ের কথা থাকলেও তারা আদায় করছেন ৬ শতাংশেরও বেশি।
এছাড়া হাটে পশুর প্রবেশ ও বিক্রির পর তা গাড়িতে তুলতেও অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা আদায় করছেন হাট পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা।
সদর উপজেলা ছাড়াও আরও কয়েকটি হাটে হাসিলের নির্ধারিত টাকার চেয়েও অতিরিক্ত আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও সেই অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে না। ফলে সরকার নির্ধারিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগতভাবে।
অভিযোগের বিষয়ে জানতে কাশীপুরের পাওয়ার-প্ল্যান্ট সংলগ্ন হাটের ইজারাদার বিএনপি নেতা নুরুল ইসলাম লাভলুর মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন বলেন, “দুর্গম এলাকার হাট হলে ৬ শতাংশ পর্যন্ত হাসিল নেওয়ার সুযোগ আছে। কিন্তু সদর উপজেলার হাটগুলোতে আমরা ৫ শতাংশ হারে হাসিল গ্রহণের অনুমোদন দিয়েছি। অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ তদন্তে ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :