সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 20, 2026
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ফতুল্লায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন একদল মুসল্লি। বৈরী আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ মে) সকাল ৯টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত শাহ সুফি মমতাজিয়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদরাসা ও জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। একই দিন এর আগে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন অনুসারীরা।
ঈদের নামাজ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা শাহাবুদ্দিন। মুনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মাহের জন্য দোয়া প্রর্থনা করা হয়।
বৈরী আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে শিশু, কিশোর ও বৃদ্ধ মুসল্লিদের নামাজে অংশ নিতে দেখা যায়। নামাজকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় ধর্মীয় ও আনন্দঘন পরিবেশ।
স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন তাঁরা। নামাজ শেষে কোরবানির পশু জবাই করেন মুসল্লিরা।
শান্তিপূর্ণভাবে ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।
মাদরাসা ও মসজিদ কমিটির সভাপতি সভাপতি মো. মুর্শিদ তুহিন বলেন, এখানে রোজা ও ঈদ সৌদি আরবকে অনুসরণ করে হয় না। বরং নিয়ম অনুসারে বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হলে আমরা রোজা ও ঈদ উদযাপন করি। অনেকেই সৌদি আরবের সাথে মিল রেখে আমরা ঈদ উৎপাদন করি বলে মনে করে। আসলে এটি সঠিক নয়, আমরা পৃথিবীর যে কোন প্রান্তে চাদ দেখার উপর ভিত্তি করে ধর্মীয় রীতি অনুসরণ করি।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :