দেওভোগে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা হাসপাতালে
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 2, 2026
নারায়ণগঞ্জ নগরীতে তিনতলা ভবনের ছাদের দেয়াল ধসে পাশের একটি টিনশেড ঘরে পড়লে তাতে চাপা পড়ে ঘুমন্ত সাত মাসের শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা।
বুধবার (২৭ মে) সকালে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগে এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান।
নিহত শিশুর নাম আরিয়ান। তার বাবার নাম মো. জসিম।
পেশায় রেস্তোরাঁ কর্মী জসিম স্ত্রী খাদিজা ও একমাত্র সন্তান আরিয়ানকে নিয়ে দেওভোগের ওই টিনশেডের বাসাটিতে ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেয়াল ধসে পড়া ভবনটির মালিক লন্ডন প্রবাসী সরকার কামাল। তার অবর্তমানে বড়ভাই জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ুন কবির তা দেখাশোনা করেন। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারটি যে বাড়িতে ভাড়া থাকতেন তার মালিক সরকার আলম। তিনিও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।
ওসি সাজেদুর বলেন, “তিনতলা ভবনের ছাদের সাইড-ওয়ালটি বৃষ্টির পানির কারণেই হয়তো নরম হয়ে গিয়েছিল। সকালের ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসের কারণে সেটি ধসে পড়ে পাশের টিনশেড বাড়িতে। তখন ওই ঘরটিতে ঘুমন্ত ছিল মা ও শিশু।”
আহতদের শুরুতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে মাতুয়াইলের শিশু-মাত্যৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেবার পথে শিশুটির মৃত্যু হয়। তার মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন বলে জানিয়েছেন সাজেদুর রহমান।
ওই এলাকার একাধিক প্রতিবেশীর দাবি, ভবনটির দেয়াল আগে থেকেই নড়বড়ে ছিল। এক পাশের দেয়াল আগেও ভেঙে পড়েছিল। তখনো প্রতিবেশীরা সতর্ক করলেও বাড়ির তত্ত্বাবধানো থাকা ব্যক্তিরা পাত্তা দেননি।
ছাদের সাইড-ওয়ালটি নড়বড়ে অবস্থায় থাকার বিষয়টি স্বীকার করেন বাড়ির মালিকের বড়ভাই বিএনপি নেতা সরকার হুমায়ূন কবিরও। মুঠোফোনে তিনি এ প্রতিবেদককে বলেন, “আমি দেয়ালটি নড়বড়ে আছে সেইটা ছোটভাইকে জানাইছিলাম। আমি রেলিংটা ভাইঙাও ফেলতে বলছিলাম। কিন্তু ও (ছোটভাই) আর তা করায়নি। আজকের সকালের ঝড়ে এইটা ভাইঙা পড়ছে।”
এটিকে 'দুর্ঘটনা' বলে উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, তার ছোটভাইকে ঘটনার কথা জানালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা দেবার আশ্বাস দিয়েছেন।
সদর থানার ওসি সাজেদুর রহমান বলেন, “মরদেহটি ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে আছে। সেখানে কাজ করছে শাহবাগ থানা পুলিশ। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় অভিযোগ করলে সে বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :