গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 2, 2026
পবিত্র ঈদুল আজহার আগমুহূর্তে নারায়ণগঞ্জে ভিন্নধর্মী এক মানবিক উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই অভ্যুত্থানে নিহত ২৪ শহীদের পরিবারের মাঝে কোরবানির পশু উপহার দিয়েছে দলটি।
বুধবার (২৭ মে) দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শহীদ পরিবারগুলোর কাছে এসব পশু পৌঁছে দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।
ফতুল্লার ভূইগড় এবং রেললাইন গিয়ে তিনি শহীদ আদিল ও শহীদ রাব্বির পরিবারের হাতে কোরবানির পশু তুলে দেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন এমপি আল আমিন।
এ উদ্যোগকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর একটি প্রয়াস হিসেবে উল্লেখ করেন সংসদ সদস্য।
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমরা গত বছরের ন্যায় এবারও এই জেলায় শহীদ ২৪ জনের নামে পশু কোরবানির উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের ক্রয়কৃত পশুগুলো শহীদ পরিবারে পৌঁছে দিয়েছি। এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই কৃতজ্ঞতা থেকেই তাদের নামে পশু কোরবানির উদ্যোগ নিয়েছি আমরা।”
শহীদ পরিবারের সদস্যরা বলেন, প্রিয়জন হারানোর শোক কখনও মুছে যাওয়ার নয়। তবে এমন খোঁজখবর ও সম্মান তাদের মানসিকভাবে শক্তি জোগায়।
এসময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান প্রমুখ
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :