জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 30, 2026
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ২০ হাজার ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর শিবু মার্কেট এলাকায় দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ফতুল্লা থানা যুবদল।
ফতুল্লা থানা যুবদলের নেতা রুবেল হোসেনের উদ্যোগে শতাধিক ডেগে রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা ছিন্নমূল, শ্রমজীবী ও অসহায় মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
ফতুল্লা থানা যুবদলের নেতা রুবেল হোসেন বলেন, “শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার অন্যতম পথপ্রদর্শক। তাঁর আদর্শকে ধারণ করেই আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই খাবার বিতরণ কর্মসূচি সেই প্রয়াসেরই অংশ।”
তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের অন্যতম শিক্ষা। সেই আদর্শ বাস্তবায়নে আমরা মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সুমন, রিয়াদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্স ২ বিভাগের আরো খবর
-
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়: কেন্দ্রীয় যুবদল
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন টিপু
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
রাজনীতি করার ইচ্ছে নেই, মানবসেবা করতে চান ব্যবসায়ী সোহাগ
-
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি
-
এনসিপির অনুষ্ঠানে নাসীরুদ্দীনে যাওয়ার আগেই ‘ছাত্রদলের হামলা, আহত ২০
-
বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় রনিকে সংবর্ধনা
-
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :