রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 13, 2026
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদটি প্রায় দেড় মাস ধরে শূন্য থাকায় হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর জুন মাসের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২০ মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হন। এরপর সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. বাদল কুমার সাহাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হলেও তার আর্থিক ক্ষমতা (ডিডিওশিপ) না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন ছাড় করা সম্ভব হয়নি।
স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স মনিকা বলেন, “জুন মাসের বেতন এখনো পাইনি। চলতি মাসের বেতনও অনিশ্চিত হয়ে পড়েছে। সংসারের ব্যয়, সন্তানদের লেখাপড়ার খরচসহ সব মিলিয়ে খুবই টানাপোড়েনে আছি।”
হাসপাতালের পরিসংখ্যানবিদ মশিউর রহমান বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তার ডিডিওশিপ না থাকায় এ জটিলতা তৈরি হয়েছে। ফলে প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী বেতন থেকে বঞ্চিত রয়েছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে আগস্ট মাসের বেতন নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাদল কুমার সাহা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই একজন নিয়মিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদানের সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই সমস্যার সমাধান হবে এবং বেতন-ভাতা প্রদান স্বাভাবিক হবে।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদ শূন্য থাকার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যেই নতুন কর্মকর্তা যোগদান করবেন এবং চলমান সমস্যার সমাধান হবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :