নারায়ণগঞ্জের নতুন ডিসি হলেন জাহিদুল ইসলাম
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 12, 2025
নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি, রাজবাড়ীর ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর ডিসি করা হয়েছে।
এর আগে, গত ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা ডিসি হিসেবে বদলি করা হয়। এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে মহাব্যবস্থাপক (উপসচিব) জীবন বীমা কর্পোরেশন হিসেবে বদলি করা হয়। কিন্তু ৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১০ জুলাই মঞ্জুরুল হাফিজের বদলীর পর নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মাহমুদুল হক। একই বছর ২৭ জুলাই থেকে তিনি এ জেলার ডিসি হিসেবে দায়িত্ব গ্রহন করেন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :