বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, চালক আটক
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 14, 2025
বন্দর উপজেলায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার কেওঢালাস্থ অভিলাশ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম বন্দর উপজেলার নেহাল সর্দারবাগ এলাকার মৃত ইউনুছ মিয়ার স্ত্রী। তিনি পেশায় একজন ভিক্ষুক।
নিহত ফিরোজা বেগম বন্দর উপজেলার নেহাল সর্দারবাগ এলাকার মৃত ইউনুছ মিয়ার স্ত্রী। তিনি পেশায় একজন ভিক্ষুক।
আটককৃত হলেন- মোটরসাইকেল চালক মাসুদ (২১)। তিনি আড়াইহাজার থানার পাঁচগাঁও চরপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে।
জানা যায়, ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে অভাবের তাড়নায় বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। ঘটনার দিন তিনি ভিক্ষার উদ্দেশ্যে মহাসড়কে গেলে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক মোটরসাইকেল চালক মাসুদ কে আটক করে পুলিশে সোপর্দ করে।
এই ঘটনায় নিহতের নাতনি নাজনীন বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। সোমবার (১৩ জানুয়ারি) পুলিশ আটক চালককে আদালতে প্রেরণ করেছে।
কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মতিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মতিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শ্রমিক আন্দোলন শান্ত করতে রাজপথে ছিলেন আজাদ-রিয়াদ-আশা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
আইনজীবী স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে
-
শ্রমিক আন্দোলনে নাশকতার ইন্ধন খতিয়ে দেখা হচ্ছে: এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
আপনার মতামত লিখুন :