আড়াইহাজারে পাওনা টাকা না পেয়ে কিলঘুষি, যুবক নিহত
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 15, 2025
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওনা টাকা ফেরত চাওয়ার জের ধরে কিলঘুষিতে নাজিমউদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের এই ঘটনা ঘটে।
নিহত নাজিমউদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে। অভিযুক্ত হলেন- শালমদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিমের কাছ থেকে নাজিমউদ্দিন ১৫শ টাকা ধার নেয়। ঘটনার দিন ইব্রাহিম নাজিমউদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইতে যায়। তবে নাজিমউদ্দিনের কাছে টাকা নেই এবং পরে পাওনা টাকা পরিশোধ করবে বলে পাওনাদারকে জানিয়ে দেয়। এতে তর্কে জড়িয়ে পড়ে দুপক্ষ। তর্কের এক পর্যায়ে নাজিমউদ্দিনকে কিলঘুষি দেয় ইব্রাহিম। এই ঘটনার পরে নাজিমউদ্দিন বাড়িতে গিয়ে বুকে ব্যাথা অনুভব করে ও অসুস্থ হয়ে পরে। অসুস্থ্য অবস্থায় পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠয়ে দেয়। হাসপাতালে যাওয়ার পথে রাত ১১ টার দিকে নাজিমউদ্দিন মারা যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হেসেন বলেন, নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রির্পোট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :