যানজটের মত জনদুর্ভোগ সমাধানে সহযোগিতা চাইলেন নবাগত ডিসি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 16, 2025
নারায়ণগঞ্জের যানজটের মত জনদুর্ভোগ সহ নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক।
মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, "যানজট, হকার সমস্যা এবং শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এসব সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে প্রধান সড়কগুলোতে হকার সমস্যা সমাধানে আমরা বিকল্প কর্মব্যবস্থা নিয়ে কাজ করব। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অব্যাহত প্রচেষ্টা চালানো হবে।"
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু সভায় বলেন, "শহরে যানজট এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করছি, নতুন জেলা প্রশাসক এই সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন।" তিনি আরও যোগ করেন, "নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সব সময় প্রশাসনের পাশে থাকবে।"
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, "অনিয়ন্ত্রিত অটোরিকশা লাইসেন্স প্রদান শহরের যানজটের একটি বড় কারণ। সিটি কর্পোরেশন থেকে প্রায় ২০,০০০ অটোরিকশার লাইসেন্স ইস্যু করা হয়েছে, যা শহরের ধারণক্ষমতার বাইরে। দুর্নীতি বন্ধ করে এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে।"
সভায় মাদক, কিশোর গ্যাং এবং শহরের অপরিচ্ছন্নতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা এসব বিষয়ে প্রশাসনের দৃঢ় ভূমিকা ও সমন্বিত উদ্যোগের প্রত্যাশা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) সাকিব আল রাব্বি, এনডিসি মোহাম্মদ তামশিদ ইরাম খান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি আরিফ হোসাইন কনক সহ প্রমুখ।
সংগঠন বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :