আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ট্রলার চালককে পিটিয়ে হত্যা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 19, 2025
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিলন মিয়া (৫০) নামে এক ট্রলার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১৮ জানুয়ারি) দুপুর উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন রাধানগর এলাকার মৃত নোয়াব আলীর ছেলে। তিনি আড়াইহাজার ও সোনারগাঁ এলাকা দিয়ে মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় নিহতের ভাই জহর আলী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
মিলন মিয়ার ভাতিজা কবির হোসেন বলেন, দুপুরে রাধানগর এলাকার মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইলের নেতৃত্বে মতিন, সুফিয়ান, আরিফ ও সাজোয়ারসহ আরও বেশ কয়েকজন মিলনকে পিটিয়ে আহত করে। পরে স্বজনরা সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :