সিদ্ধিরগঞ্জে পৃথক আত্মহত্যার ঘটনায় নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 25, 2025
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি আত্মহত্যার ঘটনায় নারী ও পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া ও সিআইখোলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মালাইকান্দী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মো. মাসুদ রানা(২৮)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মো. মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। অপর জন নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী রুমা আক্তার(২০)। তিনি একই থানার বল্লভপুর এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। ভাড়া থাকতেন সিদ্ধিরগঞ্জের সিআইখোলা ১নং সড়কের হাজী আতাহার আলির বাড়িতে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, দুটি পৃথকস্থানে নিজের ভাড়াবাসার সিলিংফ্যানের সঙ্গে দুটি লাশ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তাদের ফাঁসিতে ঝুলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শ্রমিকদের শান্ত করতে ঘাম ঝরিয়েছেন আজাদ-রিয়াদ-আশা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
আইনজীবী স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে
-
শ্রমিক আন্দোলনে নাশকতার ইন্ধন খতিয়ে দেখা হচ্ছে: এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
আপনার মতামত লিখুন :