বিআরটিসি কাউন্টারে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও লুটপাট, আহত ১
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 27, 2025
বন্দরে বিআরটিসি কাউন্টারে সন্ত্রাসী হামলা চালিয়ে ও ভাংচুর করে নগদ ৩৫ হাজার ২৬০ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে বন্দর রেললাইন বাসস্ট্যান্ডে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
অভিযুক্ত সাগর জমাদ্দারসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আহত হলেন-কাউন্টারের পরিচালক সানজিদা সিকদার পান্না (৫০)।
এ ব্যাপারে আহত বাস কাউন্টার পরিচালক সানজিদা সিকদার পান্না প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে সন্ত্রাসী হামলার ঘটনার সাগর জমাদ্দারের নাম উল্লেখ্য করে ৮-১০ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, সানজিদা সিকদার পান্না দীর্ঘ দিন ধরে বন্দর রেললাইন বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টার পরিচালনা করে আসছি। শনিবার দুপুরে কাউন্টার পরিচালক করার সময়ে সন্ত্রাসী সাগর জমাদ্দারসহ অজ্ঞাত নামা ৮/১০ জন সন্ত্রাসী উল্লেখিত কাউন্টারে অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা ব্যাপক ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার ২শ’ ৬০টাকা ছিনিয়ে নেয়। এতে সানজিদা সিকদার হামলাকারি সন্ত্রাসীদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে বেদম মারধর করে নিলাফুলা জখম করে।
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :