নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেন বদু প্যানেলের প্রার্থী পোদ্দার !
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 30, 2025
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে খাবারের টোকেন দিয়েছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনের সাধারণ গ্রুপের পরিচালক পদ প্রার্থী বৈদ্যনাথ পোদ্দার। এ ঘটনায় অভিযোগ ও সত্যতা পেলে প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারী) এই প্রার্থী পোস্টার বিতরণের সময় খাবারের টোকেন বিতরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত এই প্রার্থী বদিউজ্জামান বদু প্যানেলের সাধারণ গ্রুপে পরিচালক পদে লড়াই করবেন। তিনি নিউ দুরন্ত হোসিয়ারীর স্বত্ত্বাধিকারী।
জানা গেছে, সাধারণ গ্রুপে পরিচালক পদপ্রার্থী বৈদ্যনাথ পোদ্দার আগামী ২৯ জানুয়ারী বুধবার নারায়ণগঞ্জ নগরীর বিবি রোডের নাসিম ওসমান প্লাজায় হোয়াইট হাউজ রেস্টুরেন্ট নামক রেস্টুরেন্টে সকল প্রার্থী ও সকল ভোটারদের জন্য আপ্যায়নের আয়োজন করেছেন। সে উপলক্ষ্যে বৈদ্যনাথ পোদ্দার হোসিয়ারীর সকল ভোটারদের কাছে নির্বাচনী প্রচারপত্রের সঙ্গে আপ্যায়নের টোকেন পাঠাচ্ছেন। প্রচারপত্রের সঙ্গে পিনআপ করে আপ্যায়নের দাওয়াত দিচ্ছেন তিনি। সেদিন সকাল ১১টা থেকে দিনব্যাপী বিকেলে ৫টা পর্যন্ত ভোটারদের মাঝে খাবার বিতরণ করা হবে।
নির্বাচনের প্রার্থীরা জানিয়েছেন, বৈদ্যনাথ পোদ্দার বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনের নির্বাচনী আচরণবিধি লংঘণ করেছেন।
স্বতন্ত্র ঐক্য হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের সাধারণ গ্রুপের পরিচালক প্রার্থী দিদার খন্দকার বলেন, এভাবে ভোটারদের খাবারের টোকেন দিয়ে আপ্যায়নের মাধ্যমে ভোট প্রার্থনার কোনো নিয়ম হোসিয়ারী এসোসিয়শন নির্বাচনে নাই। বৈদ্যনাথ পোদ্দার সুস্পষ্টভাবে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন। আশা করি, নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, আগামী ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোসিয়ারী কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলবে।
সংগঠন বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :