সাবেক মন্ত্রী গাজীর ফাঁসির দাবিতে 'ছবিতে জুতার মালা' পড়িয়ে বিক্ষোভ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 30, 2025
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সহ তার অনুসারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভে ক্ষুব্ধ এলাকাবাসী সাবেক মন্ত্রী গাজীর ও তার অনুসারীদের ছবিতে জুতার মালা পড়িয়ে বিক্ষোভ করেন।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা কাঁচাবাজার আড়ৎ এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজী, গাজীর অনুসারী হিসেবে ড. মজিবুর রহমান ও আইয়ুব আলীর ছবিতে জুতার মালা পড়িয়ে বিক্ষোভ করেন। এছাড়া সাবেক মন্ত্রী গাজীর ছবি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের ন্যায় রূপগঞ্জ উপজেলায় অনেকে হতাহত হয়েছে। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার আওয়ামীলীগের সন্ত্রাসীদের সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া লোকের পরিবারের কান্না থামছে না। আন্দোলনে কেউ ভাই হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে। এছাড়াও অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই খুনি সন্ত্রাসীদের এই বাংলার মাটিতে বিচার অবশ্যই হতে হবে। সাবেক মন্ত্রী গাজী সহ তার দোসরদের ফাঁসি দিয়ে যথাযথ বিচারের দাবি জানাই।
রূপগঞ্জ উপজেলার ভুলতা সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়ৎ নামে একটি কাঁচা বাজারের আড়ৎ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার অনুসারীরা দখল করেছে বলে মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন। এ বিষয়ে মানববন্ধনে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত আওয়ামী লীগ শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে তার অনুসারী ড. মজিবুর রহমান আড়ৎটি দখল করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুয়া চুক্তিনামা বানিয়ে আড়তের প্রকৃত মালিক সেলিম মিয়াকে ভাড়ার টাকা নিতে দফায় দফায় বাধা দিয়েছে। এভাবে সমগ্র রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর নির্দেশে তার লোকজন ও সন্ত্রাসীরা দখলদারিত্ব করে মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। আমরা এই সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বাবু, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা ইয়াকুব মিয়া, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদ হাসান সাকিব সহ শতাধিক এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজীকে আসামি করা হয়েছে। সম্প্রতি তাকে রাজধানী থেকে গ্রেফতার হয়ে কারাগারে রাখা হয়েছে। এছাড়া তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজী ও তার অনুসারীদেরও একাধিক মামলায় আসামি করা হয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :