নারী উদ্যোক্তাদের স্বল্প মূল্যের পণ্য পেল ২০০ পরিবার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 2, 2025
নারায়ণগঞ্জ শহরে নারী উদ্যোক্তাদের স্বল্প মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য ২০০ পরিবারকে দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে শহরের দেওভোগ এলাকায় নারী উদ্যোক্তাদের উদ্যোগে এই পণ্য দেয়া হয়।সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজার মূল্যের চেয়ে ৮০ টাকা কমে ৪৫০ টাকায় ৫ কেজি আটা, এক কেজি সয়াবিন তেল ও এক কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে প্রত্যেক পরিবারকে।
নারায়ণগঞ্জ জেলা নারী উদ্যোক্তাদের সংগঠক ও নারী উদ্যোক্তা সাবিহা আরজুমান আইভি বলেন, দ্রব্যমূলের উর্ধ্বগতির সময় নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করতে আমাদের এই উদ্যোগ। এছাড়া বাজার সিন্ডিকেট ভাঙতে আমাদের এ উদ্যোগ সারা দেশব্যাপী করার পরিকল্পনা রয়েছে। মূলত যে সমস্ত পণ্যের ঊর্ধ্বগতি রয়েছে সেসব পণ্য দিচ্ছি। এতে করে যেন নিম্ন আয়ের মানুষের কিছুটা হলেও সুবিধা হয়। আগামীতে পণ্যের সংখ্যা আরো বাড়বে।
তিনি আরও বলেন, বাজারে সিন্ডিকেট সহ নানান ধরনের খরচের কারণে পন্যের দাম বেড়ে যায়। আর আমরা সরাসরি প্রোডাকশন লেভেল থেকে পণ্যটা নিয়ে আসি। যাতে করে খরচ কম হয়। খরচ যত কম হবে আমরা তত অল্প মূল্যে পণ্য দিতে পারবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক কবির হোসেন খান, নারী উদ্যোক্তা মায়া খন্দকার, সমাজসেবক আজিজ খন্দকার, বিএনপি নেতা পারভেজ মল্লিক, নাকিবুর রহমান খান তানজিল, নারী উদ্যোক্তা পান্না আক্তার, কাকলি বেগম, ওমর আরিফিন মিশু, আসিফ মোল্লাসহ প্রমুখ।
সংগঠন বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :