সিলেটে ঘুরতে গিয়ে রূপগঞ্জের একই পরিবারের নিহত ৪
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 7, 2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঘুরতে যাওয়ার সময় সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকার সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে দুবাই প্রবাসী সোহেল ভূঁইয়া (৩৩), সোহেল ভুঁইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ান।
এছাড়া মুমূর্ষু অবস্থায় সোহেল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ওসমাননীগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া জানান, সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেটকার যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
নিহত সোহেল ভুঁইয়ার ফুফু আসমা বেগম জানান, গত তিনদিন আগে অল্প সময় নিয়ে দুবাই থেকে ভাতিজার সোহেল ভুঁইয়া নিজ বাড়িতে আসেন। আগামী ৫ ফেব্রুয়ারি আবারও দুবাই চলে যাওয়ার কথা ছিল। ভোর রাতে ভ্রমণের উদ্দেশ্যে সোহেল ভুঁইয়া , সোহেল ভুইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ানকে নিয়ে সিলেটে রওনা হন । পরে তারা জানতে পারেন, ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়ে ওই চারজন মারা যান। এছাড়া ভাতিজা সোহেলের স্ত্রী সাবিনা ইয়াসমিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত ও আহত সংবাদ পেয়ে নিহতদের পরিবার আত্মীয়-স্বজনদের মাঝে সুখের মাতম বইছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :