কারাবন্দিদের নিয়ে ‘প্রিমিয়ার লীগ’ শুরু করলেন ডিসি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 27, 2025
নারায়ণগঞ্জ জেলা কারাগারে কারাবন্দিদের অংশগ্রহণে ‘নারায়ণগঞ্জ জেল প্রিমিয়ার লীগ’ শুরু হয়েছে। কারাবন্দিদের সুস্থ বিনোদনের অংশ হিসেবে সোমবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে এ খেলা শুরু হয়। জেলা কারাগারে ব্যাতিক্রমী এই আয়োজন দেখে ১২৪৪ জন বন্দির মাঝে আনন্দ বিরাজ করছে।
চার দেয়ালের বন্দি জীবন থেকে ক্ষণিকের জন্য হলেও যেন মুক্ত নারায়ণগঞ্জ জেলা কারাগারের ১১৯৭ পুরুষ এবং ৪৭ নারী বন্দি। বন্দিদের মধ্যে সাজাপ্রাপ্ত ২৫২ জন এবং বিচারাধীন বন্দি ৯৯২ জন বলে জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন।
নারায়ণগঞ্জের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানিয়েছেন, আজ জেলা প্রশাসক স্যারের নির্ধারিত জেলখানা পরিদর্শন ছিল। কিন্তু উনার বিশেষ আগ্রহেই আমরা এই ব্যাতিক্রমী আয়োজন করেছিলাম। কারাবন্দিদের অংশগ্রহণে নারায়ণগঞ্জ জেল প্রিমিয়ার লীগ এর শুভ উদ্বোধন হয় করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিজেই। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, কারাগার এখন আর শুধুমাত্র বন্দিশালা নয়, কারাগার হচ্ছে সংশোধনাগার। আনন্দ-বিনোদনের পাশাপাশি কারাগার কর্তৃক প্রদত্ত কর্মমূখী বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়ে বন্দিদের সমাজের মূল স্রোতে ফিরে যেতে হবে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মামুনুর রশিদ সহ অন্যান্য কারা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টি-১০ পদ্ধতির এই টুর্নামেন্টে ভাইকিংস, সাইক্লোন, অলস্টার, থান্ডার বোল্টস ও ভিক্টোরিয়ান্স নামে মোট ৫টি দল অংশগ্রহণ করবে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২টি দল ফাইনালে একে অপরের মোকাবেলা করবে।

সংগঠন বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :