ফতুল্লায় কাস্টমস কর্মকর্তার শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 30, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় মারুফ নামের এক কাস্টমস কর্মকর্তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ মানববন্ধন করা হয়।
অভিযুক্ত মারুফ ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার অবসরপ্রাপ্ত কাস্টমস ড্রাইভার জামাল মিয়ার ছেলে। বর্তমানে সে সাভার ইপিজেডে কর্মরত রয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়।
অভিযুক্ত মারুফ ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার অবসরপ্রাপ্ত কাস্টমস ড্রাইভার জামাল মিয়ার ছেলে। বর্তমানে সে সাভার ইপিজেডে কর্মরত রয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়।
মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত কাস্টমস কর্মকর্তার পরিচয় দিয়ে মারুফ ফতুল্লার সস্তাপুর, কাঠেরপুল এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদকের আসর বসিয়ে ও বিক্রি করে আসছে। প্রকাশ্যে মারুফের লোকজন মাদক বিক্রয়সহ নানান অপকর্ম করছে। এর প্রতিবাদ করতে গেলে মারুফ ও তার লোকজনের কাছে নির্যাতিত হচ্ছে নিরীহ এলাকাবাসী। সে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে এরুপ অপকর্ম করে বেড়াচ্ছে। আমরা তার বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ডাইং কারখানার একজন মালিক বলেন, মারুফ কাস্টমস কর্মকর্তার পরিচয় বহন করে বিভিন্ন মিলে অহেতুক কাগজপত্রে ঝামেলা আছে বলে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি জোড়পূর্বক বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে ঝুটসহ বিভিন্ন মালামাল নাম মাত্র মূল্য দিয়ে জোরপূর্বক নিয়ে নেয়। সে একজন মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতা। তার একটি কিশোরগ্যাং বাহিনী রয়েছে। এই বাহিনীর মাধ্যমে সে নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটায়। তার এই অপকর্মের প্রতিবাদে কুতুবআইল, সস্তাপুর ও কাঠেরপুল এলাকার সর্বস্তরের জনগণ ঝাড়ু নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমে আসে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হবুল,স্থানীয় পঞ্চায়েত কমিটির আহবায়ক মো. গোলজার হোসেন, সদস্য সচিব মো. আব্দুল মোনায়েম, মো. ফারুক হোসেন, মোঃ সেলিম রেজা, স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্য ডা. মো. ওলি আহমেদ সহ প্রমুখ।
এরআগে, গত মঙ্গলবার এলাকাবাসি কাস্টম কর্মকর্তা মারুফের মাদকের আস্তায় অভিযান চালায় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত মারুফের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :