আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ দোকানীকে জরিমানা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 30, 2025
আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ দোকানীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ মার্চ) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভোক্তা অধিকার আইনে ১০টি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় দীপক স্টোরের মালিক প্রবীরকে ৫০ হাজার টাকা, মাওলানা ফার্নিচারকে ২ হাজার টাকা, আরাফাত বেবি স্টোরকে ২ হাজার টাকা, সোহেল তাজ ঘরকে ২ হাজার টাকা, রুপ মিয়া কনফেকশনারিকে ৪ হাজার টাকা, গনি স্টোরকে (পেঁয়াজের দোকান) ৩ হাজার টাকা, ইকবালের চালের দোকানকে ২ হাজার টাকা, নুরুল হকের ইফতারের দোকানকে ২ হাজার টাকা, রাজু স্টোরকে ১০ হাজার টাকা ও শফিকুল ইসলামের মুদি দোকানকে ১০ হাজার টাকা। এছাড়াও রাস্তার পাশে, ফুটপাতে থাকা অবৈধ দোকান, দোকানের বর্ধিতাংশ অপসারণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ অভিযানকালে তার সাথে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা পুলিশ। অভিযানের সময় আরও অর্ধশতাধিক দোকানের মালিককে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :