আড়াইহাজারে ইয়াবাসহ স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 30, 2025
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা শাহীনকে (৩৮)ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ছোট ফাউসা গ্রামে অভিযান তাকে ৭২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহীন ওই গ্রামের আনছার আলীর ছেলে এবং ব্রাক্ষন্দী ইউনিয়নের সেচ্ছাসেবকদলের ২৮ নং কার্যকরী সদস্য ও ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী। তার বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানায়, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাবশালী সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ভাগনি জামাই রবিনের আশ্রয়ে থেকে শাহীন মাদক বিক্রিসহ নানা অপরাধ কর্মকান্ড করে আসছিল। ৫ আগস্টের পর ভোল পাল্টিয়ে বিএনপি সেজে মানুষের উপর অত্যাচার শুরু করে। গত ১৫ দিন আগে ওরশের নামে চাঁদাবাজি করতে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা সৃস্টি হয়। পরে প্রশাসন ওরশ বন্ধ করে দেয়। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিস্ট হয়ে পড়েছে। বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে প্রকাশ্যে মাদক বিক্রি ও চাঁদাবাজি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৭২ পিছ ইয়াবাসহ তাকে আটক করে। তার নামে পুলিশ ও সেনাবাহিনীর নিকট ৮টি অভিযোগ দিয়েছে এলাকাবাসী। বিএনপির নেতাদের ছবি দিয়ে এলাকাতে পোস্টারিং করেছে মাদক বিক্রিতা শাহিন।
আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জানান, শাহীন বিএনপির কেউ না। সে বিএনপির সাজার চেস্টা করছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আটকের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের করা হয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শ্রমিক আন্দোলন শান্ত করতে রাজপথে ছিলেন আজাদ-রিয়াদ-আশা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
আইনজীবী স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে
-
শ্রমিক আন্দোলনে নাশকতার ইন্ধন খতিয়ে দেখা হচ্ছে: এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
আপনার মতামত লিখুন :