আরসা প্রধান সহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 22, 2025
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মামলায় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ তার পাঁচ সহযোগীর দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদলত।রোববার (১৩ এপ্রিল) দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুম আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
রিমান্ড প্রাপ্তরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। এরা সবাই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামানও (২৪) রয়েছেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান আসামিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের সরকারি কৌঁসুলি খোরশেদ আলম মোল্লা জানান, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার জন্য গোপন বৈঠক করে আসছিলেন। র্যাব ও পুলিশের কাছে গোপন সংবাদ ছিল, তারা সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছেন। ১৭ মার্চ সেখানে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আসামিদের মধ্যে আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহর বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ অনেক অভিযোগ রয়েছে। তিনি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার প্রধান।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :