বন্দরে রনি মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 10, 2025
নারায়ণগঞ্জের বন্দরে মো. রনি মোল্লা হত্যার ঘটনায় পলাতক আসামি মাহবুব (৩৭) কে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৭টায় ফতুল্লা থানার আলিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই মামলায় আরও দুই এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করেছিল র্যাব।গ্রেফতারকৃত মাহবুব বন্দরের সেনপাড়া এলাকার হবি মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল বিকেলে বন্দরের সেনপাড়া এলাকার তিন রাস্তার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদে রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রায় ৩০ মাস আগে মসজিদের বাথরুমের তালা ভাঙাকে কেন্দ্র করে নিহত রনি মোল্লার সঙ্গে আসামিদের বিরোধ শুরু হয়।
ঘটনার দিন বিকেলে রনি শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে। এরপর নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এই হত্যাকাণ্ডটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহত রনির স্ত্রী সিমু আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারের পর তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :