ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে শহীদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 7, 2025
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই আয়োজন করা হয়।
আলোচনা সভা থেকে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব হিসেবে সাব্বির আহমেদ শহীদের নাম ঘোষণা করা হয়।
এ বিষয়ে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব হিসেবে সাব্বির আহমেদ শহীদ বলেন, এই দায়িত্ব পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। মহান আল্লাহ আমাকে এই পদে দায়িত্ব পালন করার জন্য সুযোগ দিয়েছে। আমি যেন যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে পারি, সেজন্য দোয়া চাই।
বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু বলেন, লুটপাটকারী, চাঁদাবাজ ও স্বৈরাচারীদের রুখে দিতে হবে। শ্রমিকের রক্ত চুষে কেউ যেন টাকার পাহাড় গড়ে তুলতে না পারে সে দিকে নেতৃবৃন্দদের লক্ষ্য রাখতে হবে। স্ট্যান্ডের মালিকদের সাথে যেন কেউ জুলুম করতে না পারে। শ্রমিকদের কল্যাণে সংগঠনের নেতৃবৃন্দের কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও বিএনপি নেতা মো. হাসান আহমেদ, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান লিটন, মহানগর বিএনপি নেতা বাপ্পি সিকদার চিশতী, যুবদল নেতা জাকির, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য হাফিজ উদ্দিন টিটু, রফিক, হারুন, যুবদল নেতা জুম্মান আহমেদ সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এর আগে, বিকেলে শহরের ১ নম্বর বাবুরাইল এলাকা থেকে বিশাল শোডাউন নিয়ে বের হন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও বিএনপি নেতা মো. হাসান আহমেদ ও সদ্য ঘোষিত সদস্য সচিব সাব্বির আহমেদ শহীদ।
ব্যবসায়-বাণিজ্য বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :