শ্বাসরোধ করে দলিল লেখককে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড-স্ত্রীর যাবজ্জীবন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 7, 2025
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোশারফ হোসেন ভূইয়া (৪৫) নামে এক দলিল লেখক হত্যা মামলায় তার স্ত্রীর পরকীয়া প্রেমিক রিপন মিয়া (৪১) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তার (৩৭) কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।রবিবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. রিপন মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে ও মোশারফ হোসেন ভূইয়ার স্ত্রী মোসা. শাহিনুর আক্তার (৩৭) এবং তার পরকীয়া প্রেমিক কাঁচপুর এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. রিপন মিয়া (৪১)। এদের মধ্যে মোসা. শাহিনুর আক্তার পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, পরকীয়া প্রেমের ঘটনায় প্রেমিক ও দলিল লেখকের স্ত্রী মিলে তাকে হত্যা করে। এ ঘটনায় আদালত পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে এবং নিহতের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিল।
হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর মোসা. শাহিনুর আক্তার তার পরকীয়া প্রেমিক মো. রিপন মিয়াকে নিয়ে স্বামী মোশারফ হোসেন ভূইয়াকে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে বাথরুমে নিয়ে পানিতে চুবিয়ে ও গলায় তার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে এই ঘটনায় মোশারফ হোসেন ভূইয়ার বড় ভাই মো. সোলায়মান ভূইয়া মামলা দায়ের করেন। সেই মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
আইন আদালত বিভাগের আরো খবর
-
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়: কেন্দ্রীয় যুবদল
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন টিপু
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
রাজনীতি করার ইচ্ছে নেই, মানবসেবা করতে চান ব্যবসায়ী সোহাগ
-
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি
-
এনসিপির অনুষ্ঠানে নাসীরুদ্দীনে যাওয়ার আগেই ‘ছাত্রদলের হামলা, আহত ২০
-
বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় রনিকে সংবর্ধনা
-
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :