বিবস্ত্র করে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে আদালত প্রাঙ্গণে পিটুনি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 27, 2026
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল আহমেদ (৪০) হত্যা মামলার প্রধান আসামি শেখ সিফাত সহ অন্য আসামিদের ওপর হামলা চালিয়ে মারধর করে নিহতের স্বজন ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় উত্তেজিত জনতা আসামি শেখ সিফাতকে বিবস্ত্র করে মারধর করে। তবে পুলিশ আসামিকে নিয়ে কোন রকমে দৌড়ে ভেতরে চলে যায়। পরে রিমাÐ শুনানিতে প্রধান আসামি শেখ সিফাত সহ সাত জনকে দশ দিনের ও চার নারী আসামিকে ৩ দিনের রিমাÐ মঞ্জুর করেছে আদালত।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে নেওয়ার সময় আসামি শেখ সিফাত সহ আসামিদের ওপর হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বুলবুল হত্যার আসামিকে রিমাÐ শুনানির জন্য আদালতে নেওয়ার সময় পুলিশের সামনে আদালত প্রাঙ্গনে শেখ সিফাত সহ আসামিদের ওপর হামলা চালিয়ে মারধর করে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহ নিহত বুলবুলের স্বজনরা। মারধরের এক পর্যায়ে আসামি সিফাতকে বিবস্ত্র করে মারধর করতে থাকে। এ সময় পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করে ও আসামিদের নিয়ে দৌড়ে ভেতরে চলে যায়। এ সময় উত্তেজিত জনতা নানা ¯েøাগান দিতে থাকে।
হামলা বিষয়ে ইসলাম আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ক্ষোভ থেকে আসামিদের ওপর হামলা করেছে নেতাকর্মী সহ উত্তেজিত জনতা। আমরা আসামিদের ফাঁসি চাই।
এদিকে আসামিদের রিমাÐ শুনানির জন্য আদালতে নেওয়া হলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের যথাক্রমে দশ দিন ও তিন দিন করে রিমাÐ মঞ্জুর করে।
দশদিনের রিমাÐপ্রাপ্ত আসামিরা হলেন- মামলায় প্রধান আসামি বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকার শেখ শাহিনের ছেলে শেখ সিফাত (৩২), কদমরসুল এলাকার আলী আকবরের ছেলে জুম্মন ওরফে হোয়াইট জুম্মন (২৯), একই এলাকার সুলাইমানের ছেলে মো. সিয়াম (২৫), বারপাড়ার রবিউল হোসেনের ছেলে মাহবুব হোসেন ওরফে মাহাফুজ (৩২), শাহী মসজিদের সোবাহানের ছেলে রিয়াদ (৩৩), চিতাশালের ইমরান আলীর ছেলে ইরফান (২৯), চৌধুরীবাড়ির সোহেলের ছেলে সিজান ওরফে জিসান (২৬)।
একই মামলায় সালেহনগর এলাকার পারভেজের স্ত্রী মোসা. মিনারা (৩৫), ওই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী রুমা (৩৬), মাসুদ মিয়ার স্ত্রী নাসিমা এবং শাহী মসজিদ এলাকার দ্বীন ইসলামের স্ত্রী ইয়াসমিনকে (৪০) তিনদিন করে রিমাÐ দিয়েছে আদালত।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, পুরুষ ৭ জন আসামিকে ১০ দিনের ও নারী ৪ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে- তিনি বলেন, ইসলাম আন্দোলনের নেতাকর্মী সহ উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে আসামিদের ওপর হামলা চালিয়ে মারধরের চেষ্টা করে। তবে এর আগেই পুলিশ তাদের নিবৃত করেছে।
এর আগে, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের ২১নং ওয়ার্ডের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল আহমেদ (৪০) কে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং এর সদস্য সিফাত বাহিনী। নিহত বুলবুল আহমেদ শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলনের বন্দর থানার (পশ্চিম) যুগ্ম সম্পাদক পদে ছিলেন।
এ ঘটনার পর অভিযান চালিয়ে বন্দরের বিভিন্ন এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলায় ৪০ জন নামীয় আসামি সহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
আইন আদালত বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :