সোমবার নারায়ণগঞ্জে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 1, 2025
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের পূজা মণ্ডপ পরিদর্শন করবেন এবং জেলার সকল পর্যায়ের প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সকাল সোয়া ৯টায় তার বারিধারার বাসভবন থেকে সড়কপথে নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন। সকাল সোয়া ১০টায় তিনি নারায়ণগঞ্জ জেলায় পৌঁছাবেন। প্রথম কর্মসূচির অংশ হিসেবে, সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত তিনি নগরীর আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
এরপর, সকাল সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত তিনি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এই সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন পুলিশ ইউনিট, র্যাব, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এই বৈঠকটি হবে মূলত জেলার সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করার জন্য।
দুপুর সাড়ে ১২টায় তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত হবেন।
জাতীয় বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :