বিশ্বজুড়ে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি কোরবানি হচ্ছেনা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 2, 2026
আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে এটিকে আবার খামারে নিয়ে লালন-পালন করা হবে বলে জানা গেছে।
বুধবার কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি বিকেল সাড়ে ৫টার সময় কেরানীগঞ্জ থানায় নিয়ে যেতে দেখা যায়।
এর আগে বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ জেলা পুলিশের একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) সেখানে উপস্থিত হন। তিনি গরুটির মালিক মনিরুজ্জামানের সঙ্গে কথা বলেন। নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘ওপর থেকে নির্দেশ এসেছে মহিষটি কোরবানি করা যাবে না। এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলেছে।’
পরে মহিষটি সেখান থেকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে মহিষটির মালিক মনিরুজ্জামান বলেন, ‘মহিষটি রোজার ঈদের ১০ দিন পরে কিনেছিলাম। তিন দিন আগে মহিষটিকে খামার থেকে বাড়িতে আনি। আজকে বিকেলে থানা থেকে লোক এসে বলেছে, এটা সরকারে নিয়ে যাবে গা। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। সরকার চেয়েছে, আমরা দিয়ে দিলাম।’
মহিষটি নেওয়ার পর কী দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে মনিরুজ্জামান বলেন, ‘সরকার বলেছে, আমাদের যা দাম আছে, সে টাকা দিয়া দিবে, নইলে কুরবানীর জন্য গরু দিয়া দিবে।’
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, মহিষটিকে মালিকের বাসা থেকে ফেরত আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী বিধায় এটাকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।
সন্ধ্যা সাড়ে ছয়টার সময় মনিরুজ্জামানের ছেলে মাহিরের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি জানান, মহিষটি নিয়ে থানায় আছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে থানায় পৌঁছে দিতে, তাঁরা সেটি করছেন।
সরকার মহিষটি দিয়ে কী করবে, জানতে পেরেছেন কি না, এমন প্রশ্নে মাহির বলেন, ‘সরকার কী করবে, এটি তাঁরা জানেন, আমাদের বলেছে থানায় পৌঁছে দিতে। আমরা থানা পর্যন্ত নিয়ে আসছি। বাকিটি তাদের (সরকারের) ব্যাপার।’
মহিষটিকে বাসায় নেওয়ার পর থেকে দর্শনার্থীরা ভিড় করতে থাকে বলে জানা যায়। আজ বেলা সাড়ে তিনটার সময় মনিরুজ্জামানের বাসায় গিয়ে দেখা যায় মহিষটি ঘরের ভেতরে বাঁধা। দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে মহিষটিকে ঘরের ভেতরে রাখতে বাধ্য হয়েছিলেন।
তবে মহিষটি থানায় নিয়ে যাওয়ার পরেও অনেক দর্শনার্থী দেখতে এসে ফিরে যেতে দেখা যায়। এমন একজন রিমা আক্তার। তিনি জানান, মোবাইলে মহিষটিকে দেখেছিলেন। আজ সরাসরি দেখার জন্য বেশ আগ্রহ নিয়ে এসেছিলেন। কিন্তু এখানে এসে জানতে পারেন মহিষটিকে একটু আগে নিয়ে যাওয়া হয়েছে। অ্যালবিনো জাতের এ মহিষের চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প।
এরপর মহিষটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন প্রকাশের পর মহিষটি বিশ্বব্যাপী আলোচিত হয়। এরপর আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি থেকে রয়টার্স প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গা পেয়েছে ভাইরাল এই মহিষ।
জাতীয় বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :