নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দিলেন চায়না হারবার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 2, 2026
প্রাচীন ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী মেগাসিটি হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনার অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিংনকোম্পানি (CHEC)।
বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসকের কক্ষে এই উচ্চপর্যায়ের সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও এম,আর কে এন্টারপ্রাইজের কর্ণধার মেহাম্মদ রফিকুল ইসলাম রাতুল সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চীনা প্রতিনিধিদলের সদস্যরা।
মতবিনিময় সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন, নিরাপদ যাতায়াত ব্যবস্থা, আধুনিক চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর সুদূরপ্রসারী ও সুপরিকল্পিত নগর পরিকল্পনার নানা দিক তুলে ধরেন।
সভায় বেশ কয়েকটি মেগা প্রকল্পের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে— শহরের বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং পরিবেশ রক্ষায় একটি ৫০ মেগাওয়াট (50MW) ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক 'বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন' প্রকল্প। এছাড়া নগরবাসীর উন্নত চিকিৎসার পাশাপাশি চিকিৎসা শিক্ষার প্রসারে ১ হাজার শয্যাবিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং নার্সিং সেন্টার নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা হয়, যা একই সাথে আধুনিক চিকিৎসাসেবা ও মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করবে।
একই সাথে শহরের যানজট নিরসন ও পরিবেশবান্ধব নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের আওতায় এলআরটি বা মনোরেল প্রকল্প, সমগ্র নগরজুড়ে বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে মেগা প্রকল্প এবং শহরের দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দুই পাড়ের সংযোগ স্থাপনের জন্য আধুনিক ব্রিজ নির্মাণ প্রকল্প নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
ঐতিহ্যবাহী এই শহরের জন্য প্রশাসকের দূরদর্শী পরিকল্পনা এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোর প্রশংসা করেন চায়না হারবারের এমডি ওয়াং ডা এবং ডিএমডি মাহমুদ খান। তারা জানান, এই বিশাল উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের পাশাপাশি বড় অঙ্কের সম্ভাব্য বিনিয়োগ এবং অর্থায়নের ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠান সর্বোচ্চ সহযোগিতা দিতে বিশেষভাবে আগ্রহী।
নাসিক সূত্রে জানা গেছে, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি শেষ হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে প্রাচীন এই বাণিজ্যিক নগরী অদূর ভবিষ্যতেই দেশের অন্যতম আধুনিক, টেকসই এবং জনবান্ধব মেগাসিটি হিসেবে আত্মপ্রকাশ করবে।
ব্যবসায়-বাণিজ্য বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :